জেডি, গিকবেঞ্চে তালিকাভুক্ত অনার প্লে৪ প্রো
বুধবার উন্মোচিত হতে পারে অনার প্লে৪ প্রো স্মার্টফোন। যদিও এখনও অফিশিয়ালভাবে কোনো কিছু জানায়নি অনার। তবে এরই মধ্যে জেডি ডটকম এবং গিকবেঞ্চে তালিকাভুক্ত হয়েছে ফোনটি। খবর জিএসএম এরিনা।
ধারণা করা হচ্ছে আগামী ১০ জুন বাজারে আসবে অনার প্লে৪ প্রো। তবে জেডি ডটকমে তালিকাভুক্ত হলেও কোনো তথ্য এমনকি মূল্যও প্রকাশ করা হয়নি।
তবে গিকবেঞ্চে উত্তীর্ণ হওয়া ফোনটিতে থাকছে কিরিন চিপসেট এবং ৮ গিগাবাইট র্যাম। এর সিঙ্গেল কোর ৭৪০ এবং মাল্টি কোর ২৮১৬ পেয়েছে। এছাড়া অক্টাকোর ১.৮৬ হার্টজ বেস ক্লক পেয়েছে।
সাম্প্রতিক ফাঁস হওয়া তথ্যে জানা গেছে, ফোনটিতে থাকবে ৬.৫৭ ইঞ্চি আইপিএস এলসিডি থাকছে, যার রেজ্যুলেশন ১০৮০*২৩৪০ পিক্সেল রেজ্যুলেশন থাকছে। এছাড়া থাকছে ডিসপ্লের ভিতরে ৩২ মেগাপিক্সেল ও ৮ মেগাপিক্সেলের ডুয়াল সেলফি ক্যামেরা। পিছনে থাকছে ৪০ মেগাপিক্সেলের পাশাপাশি ৮ মেগাপিক্সেলের ক্যামেরা।
৪০ ওয়াটের ফাস্ট চার্জিং নিয়ে ফোনটিতে থাকছে ৪২০০ এমএএইচ ব্যাটারি।
ডিবিটেক/বিএমটি